Sunday, 4 January 2026

বনগাঁ উত্তর ও দক্ষিণ বিধানসভায় প্রার্থীবদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দীপান্বিতা ঘোষ ব্যানার্জি, বনগাঁ, দক্ষিণ বঙ্গ সংবাদ  - ২০২৬ সাল কি বিজেপি পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গ কে। পশ্চিমবঙ্গ কে দখল করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। 
 যেকোনো প্রকারে পশ্চিমবঙ্গ দখল করতে চাইছে বিজেপি। কিন্তু এই দখল করা যে খুব সহজ হবে না সেটা তারা জানে। সেই জন্য তাদের কাছে বিভিন্ন রণকৌশল তৈরি আছে। অমিত শাহের উপস্থিতিতে প্রথম দফার লিস্ট তৈরি হয়ে গেছে বল সুত্রের খবর। 
 বিজেপি যে সমস্ত বিধানসভায় জয় লাভ করে আছে সেইসব বিধানসভার প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। কিছু প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে এবং  কিছু প্রার্থীর জায়গা বদল করা হয়েছে বলে সূত্রের খবর। প্রথম দফায় ১২০ টি আসনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার জন্য অমিত শাহের উপস্থিতিতে একটা খসড়া তালিকা তৈরি হয়ে গেছে। এই ১২০ টি আসনের মধ্যে বিজেপির জয়ী আসন ছাড়াও যেখানে বিজেপি এক থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হেরেছে সেই সমস্ত আসনকে ধরা হয়েছে।  দ্বিতীয় দফার ১২০ টি আসনের লিস্ট জানুয়ারি মাসের লাস্টেই তৈরি হয়ে যাবে। আর তৃতীয় দফার  ৫৪ টি আসন ফেব্রুয়ারি মাসেই তৈরি হয়ে যাবে বলে সূত্রের খবর।এখন প্রশ্ন তাহলে কি বনগাঁ উত্তর দক্ষিণ বিধানসভার প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন সূত্র থেকে সেই রকমই শোনা যাচ্ছে। তার কারণ এই দুই প্রার্থীকে নিয়ে SIR এ  বিরম্বনার মধ্যে পড়ে গেছে বিজেপি।
 বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের ২০০২ সালে ভোটার লিস্টের নাম নেই। অপরদিকে বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবারের লোকজনের নাম নেই ২০০২ সালের ভোটার লিস্টে। এই দুই কারণেই বিজেপি খুবই সমস্যায় পড়েছে। তাছাড়া বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়ার নিজের বিধানসভায় তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।  বিজেপির পুরনো কর্মীদের সঙ্গে তার বিবাদ চরণে উঠেছে। বনগাঁ উত্তর বিধানসভার যে সমস্ত বর্ষিয়ান বিজেপির নেতৃত্ব আছেন তাদের সঙ্গে অশোক কীর্তনীয়ার বনিবনা নেই । 
 তাছাড়া প্রাক্তন সভাপতি দেবদাস মন্ডল  ও  জেলার প্রাক্তন সহ-সভাপতি জ্ঞান প্রকাশ  ঘোষের সঙ্গে বিবাদ চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাছাড়া ২০২১ সালে যার কৃপায় তিনি বনগাঁ উত্তর বিধানসভার প্রার্থী হতে পেরেছিলেন সেই শান্তনু ঠাকুরের সঙ্গে তার  একদমই সখ্যতা নেই। এমত অবস্থায় অশোক কীর্তনীয়া  কে নিয়ে দল যে বিড়ম্বনা  মধ্যে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। বিগত পাঁচ বছরের অশোক কীর্তনীয়া সাফল্য বলতে একটাই নিজের ওয়ার্ড থেকে নিজেকে বারে বারে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে পার্টির কর্মসূচি করতে গিয়ে। নিজের ওয়ার্ডে পাঁচজন কর্মীকে এখনো সক্রিয় করতে পারেনি বিগত পাঁচ বছরে। এটাই তার সাফল্য।
 তাই এই সমস্ত সমস্যা সমাধানের জন্য বিজেপি একটা রাস্তা বের করেছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। অশোক কীর্তনীয়া হয়তো টিকিট নাও পেতে পারে। আর যদি দল তাকে টিকিট দেয়ও সেটা হয়তো পাশের কোনো বিধানসভায় দিতে পারে। 
 অশোক কীর্তনীয়াকে  বনগাঁ উত্তর বিধানসভায় টিকিট দিলে কর্মীদের বিক্ষোভের কারণে এই বিধানসভা বিজেপির পরাজয় ঘটতে পারে। যেকোনো একজন কলাগাছ কে দাঁড় করালেও উত্তর বিধানসভা থেকে বিজেপি জিতবে। অশোক কীর্তনীয়া প্রার্থী হলে বিজেপিকে হারের মুখ দেখতে হতে পারে। 
 বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে  ও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, অশোক কীর্তনীয়াকে হয়তো বাগদা থেকে প্রার্থী করা হতে পারে এবার। তার কারণ ২০২১ সালে অশোক কীর্তনিয়া কে বাগদা থেকেই প্রার্থী করার কথা চলছিল। বনগাঁ থেকে প্রার্থী হওয়ার কথা ছিল বিশ্বজিৎ দাসের। কিন্তু বনগাঁর দুই জেলা নেতা দেবদাস মন্ডল ও জ্ঞানঘোষের বিরোধ করার কারণে ২০২১ সালে  বিশ্বজিৎ দাস কে বাগদায় প্রার্থী করা হয়  ও অশোক কীর্তনীয়াকে বনগাঁ উত্তরের প্রার্থী করা হয়। 
তাইতো অশোক কীর্তনীয়াকে এবার বাগদা বিধানসভা থেকে প্রার্থী করা হতে পারে। আর বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারকে হয়তো অন্য কোন বিধানসভার কথা বলা হতে পারে লড়াই করার জন্য। এক্ষেত্রে স্বপন মজুমদার এর প্রথম পছন্দ হতে চলেছে হাবরা বিধানসভা। বনগাঁ দক্ষিণ বিধানসভায়  প্রার্থী হতে পারেন বাগদা উপনির্বাচনের বিজেপির টিকিটে দাঁড়ানোর বিনয় বিশ্বাস। 
 আর বনগাঁ উত্তর বিধানসভার প্রার্থী হওয়ার সম্ভাবনা গোবিন্দ বিশ্বাসের। 
 এই প্রকার একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে বলে সূত্রের খবর। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী, বিজেপি রনকৌশল তৈরি করেছে , এটা থেকে পুরস্কার বিজেপি বনগাঁ লোকসভায় সাতটা বিধানসভায় জয়ী হতে চাইছে। হরিণঘাটা বিধানসভায় অসীম সরকারের সাথে কর্মীদের যে মনোমালিন্য তৈরি হয়েছিল কুরআন নিয়ে অসীম সরকারের মন্তব্য তাকে অনেকটাই অক্সিজেন যুগিয়েছে। 
 অসীম সরকার কে পশ্চিমবঙ্গর যে কোন জায়গা থেকে ভোটে দাঁড়ালে তিনি জয়লাভ করবেন। 
 গাইঘাটা বিধানসভা থেকে হয়তো সুব্রত ঠাকুর পুনরায় প্রার্থী হতে পারেন। কল্যাণী বিধানসভার অম্বিকা রায় কে দেবেন বা অন্য কাউকে প্রার্থী করবে সেটা দল এখনো ঠিক করে উঠতে পারছে না। তবে এক্ষেত্রে হয়তো অম্বিকা রায় কে হরিণঘাটা ও অসীম সরকারকে অন্য কোথাও প্রার্থী করার সম্ভাবনা আছে। স্বরুপনগর বিধানসভায় পুনরায় বৃন্দাবন সরকারকে প্রার্থী করা হতে পারে। তবে বাগদা বিধানসভায় দুলাল বরকে প্রার্থী করা না হলে তিনি যে নির্দল প্রার্থী হবেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। 
 এখন দেখা যাক দল এই সমস্যার কিভাবে সমাধান করে। 

Thursday, 9 October 2025

জঙ্গিপুর লোকসভার মধ্যে ২০২৬ শে তিনটি বিধানসভায় বিজেপি জোর লড়াই দেবে তৃণমূল কে।

কল্পতরু মিশ্র, দক্ষিণ বঙ্গ সংবাদ, জঙ্গিপুর - গত লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভার ফলাফল বিশ্লেষণ করলে একটা তথ্য পরিষ্কার উঠে আসছে  এবার জঙ্গিপুর লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে তিনটি বিধানসভায় বিজেপি জোর লড়াই দেবে শাসক দল তৃণমূলকে।
১) সুতি বিধানসভা,২) জঙ্গিপুর বিধানসভা, ৩) রঘুনাথগঞ্জ বিধানসভা, ৪) লালগোলা বিধানসভা, ৫) সাগরদিঘী বিধানসভা, ৬) নবগ্রাম বিধানসভা, ৭) খরগ্রাম বিধানসভা। 
 এই বিধানসভা গুলির মধ্যে অন্যতম জঙ্গিপুর বিধানসভা, খরগ্রাম বিধানসভা  ও নবগ্রাম বিধানসভায় বিজেপি শাসক দল তৃণমূলকে জোর লড়াইতে ফেলে দিতে পারে ২০২৬ এ। 
 এছাড়া সাগরদিঘী বিধানসভায় উপনির্বাচনে কংগ্রেসের জয়, তারপর জয়ী বিধায়ক বায়রণ বিশ্বাস তৃণমূলে যোগদান করায় এই বিধানসভায়  ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। 

২০২১ শে বিধানসভা নির্বাচনে খরগ্রাম বিধানসভায় বিজেপি ৩৩ শতাংশ ভোট পেয়েছিল।
 নবগ্রাম বিধানসভায় পেয়েছিল ৩১ শতাংশ ভোট। এছাড়া জঙ্গিপুর বিধানসভায় প্রায ৩০ শতাংশের  কাছাকাছি ভোট পেয়েছিল। এখানে গত লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল। 
 রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঠিকভাবে SIR হলে জঙ্গিপুর লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা আছে ২০২৬ শে বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে সরাসরি। 
 সে ক্ষেত্রে সুতি বিধানসভা ও সাগরদিঘী বিধানসভায় প্রচুর ভোট বাদ যেতে পারে। যে ভোটের বেশিরভাগটাই হলো শাসক দল তৃণমূলের। পশ্চিমবঙ্গের প্রায় ৮৫টি বিধানসভায় SIR সঠিকভাবে হলে  ২৬ শে ভোটের ফলাফলের উপরে প্রভাব পড়তে পারে। 
 বিশেষ করে জঙ্গিপুর লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে ৬টি বিধানসভায় সরাসরি প্রভাব পড়তে বাধ্য। 
 ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলের  উপর একটু আলোকপাত করা যাক। 
১)  সুতি বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঈমানী বিশ্বাস পেয়েছিলেন ১ লক্ষ ২৭ হাজার ৩৫১ ভোট। আর বিজেপির কৌশিক দাস পেয়েছিলেন ৫৬ হাজার ৬৫০ ভোট। এখানে বিজেপি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়েছিল। 
 ২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল হয়তো পুনরায় ঈমানী বিশ্বাসকে প্রার্থী করবেন। 
 বিজেপি হয়তো কৌশিক দাসকে প্রার্থী করলেও করতে পারে। তবে একজন জেলা বিজেপি সহ-সভাপতি কথা শোনা যাচ্ছে। তিনি বিনায়ক চ্যাটার্জী । এখানে টিকিটের দৌড়ে তিনিও আছেন। 
২) সাগরদিঘী বিধানসভায় রাজনৈতিক সমীকরণ কিছুটা নোংরা পর্যায়ে পৌঁছে গেছে। 
২০২৩ সালের বিধানসভা উপনির্বাচনে এই বিধানসভা মানুষের তিক্ত অভিজ্ঞতা অনেক শিক্ষা দিয়েছে তাদের কে। 
 তৃণমূলের সুব্রত সাহার মৃত্যুর কারণে এখানে যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২৩ সালে সেখানে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন দেবাশীষ ব্যানার্জি। তিনি কংগ্রেসের বায়রন বিশ্বাস এর কাছে পরাজিত হয়েছিলেন। 
 অপরদিকে সেই বায়রন বিশ্বাস জয়লাভ করার পরে তিনিও উল্টে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বায়রন বিশ্বাসের এই যে দলবদল এখানকার মানুষ মন থেকে মেনে নিতে পারেনি। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল এখানে জয়লাভ করেছিল প্রায় ৫১ শতাংশ ভোট পেয়ে। সুব্রত সাহা ৯৫ হাজার ১৮৯ ভোট পেয়েছিলেন। আর বিজেপির মাহফুজা খাতুন পেয়েছিল ৪৪ হাজার ৯৮৩ ভোট। 
 ২৩ এর উপনির্বাচনে বিজেপি এখানে ভোট পেয়েছিল ২৫৮১৫ ভোট। বিজেপির ভোট কম পড়ার কারণ ছিল দলমত নির্বিশেষে সমস্ত দল মিলে একত্রিত হয়ে সেদিন বায়রন বিশ্বাসকে ভোটে জয়লাভ করিয়েছিলেন। কংগ্রেস সিপিএম বিজেপি একত্রিত ভোট পেয়েছিল বায়রন বিশ্বাস। 
 এবার ২৬-এ বিধানসভায় তৃণমূল এখানে কাকে প্রার্থী করে সেটাই কোটি টাকার প্রশ্ন। তবে সূত্রের খবর বায়রন বিশ্বাসকে পুনরায় এখানে প্রার্থী করা হবে। তবে দেবাশীষ ব্যানার্জিও প্রার্থীর দৌড়ে আছেন। 
 এখানে বিজেপি প্রার্থীর দৌড়ে প্রথমে যে নামটি উঠে আসছে তিনি হলেন সমাজসবী ও শিক্ষক গৌতম কুমার দাসের নাম। 
তিনি বালিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। এর আগে তিনি এই স্কুলের TIC ছিলেন। 
 এছাড়া একজন জেলা সম্পাদক প্রার্থী দৌড়ে আছে বলে শোনা যাচ্ছে। তিনি মনোতোষ ঘোষ। যদিও তিনি এই বিধানসভার ভোটার নন । 
 এই বিধানসভা তৃণমূলের জয়ের সম্ভাবনা ৫৭ শতাংশ।
৩) নবগ্রাম বিধানসভায় ২০২১ সালে তৃণমূল প্রায় এক লাখের উপরে ভোট পেয়েছিল। মোট পোলিং ভোটের ৪৮ শতাংশ ভোট তাদের দখলে ছিল। তৃণমূলের কানাই চন্দ্র মন্ডল তিনি জয়ী হয়েছিলেন। আর বিজেপির হয়ে মোহন হালদার ৬৪৯২২ ভোট পেয়েছিলেন। বিধানসভা ভোটের কিছুদিন পরেই  মোহন বাবু তৃণমূলের যোগদান করেন। 
 এখানে শাসক দল তৃণমূল হয়ে এবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কানাই বাবু। 
 তবে বিজেপি প্রার্থীর দৌড়ে যে নামটি প্রথমে উঠে আসছে তিনি হলেন মানিক সরকার। বেশিরভাগ বিজেপি কর্মী সমর্থকরা তাকেই প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। এই বিধানসভা তৃণমূল জয়ের সম্ভাবনা ৬২শতাংশ. তবে এখানে এস আই আর হলে অনেক গল্প পাল্টে যাবে। 
৪) ২০২১ সালে লালগোলা বিধানসভায় তৃণমূলের আলী মহম্মদ পেয়েছিলেন ১ লক্ষ ৭৮৬০ ভোট। আর কংগ্রেসের আবু হেনা পেয়েছিলেন ৪৭ হাজার ১৫৩ ভোট। বিজেপির কল্পনা ঘোষ পেয়েছিলেন ২৯ হাজার ৪৬৪ ভোট।
 এখান থেকে তৃণমূল  কাকে প্রার্থী করবে এখনো ঠিক করে উঠতে পারিনি। তবে বেশ কয়েকটি নাম চর্চায় আছে। 
 বিজেপি প্রার্থীর দৌড়ে প্রথমে যে নামটি উঠে এসেছে তিনি হলেন অজয় হালদার। তিনি একজন হাই স্কুলের শিক্ষক। সর্বপরি তিনি একজন বিজেপি পরিবারের সন্তান। তাদের পরিবারের পরিচিতি তারা বিজেপি। তাইতো এই বিধানসভার বেশিরভাগ কর্মী সমর্থকরা তাকেই প্রার্থী হিসেবে দেখতে চাইছেন এখান থেকে। এই বিধানসভা তৃণমূলের জয় সম্ভাবনা ৭২ শতাংশ।

৫) রঘুনাথগঞ্জ বিধানসভায় ২০২১ সালে বিজেপি খুবই সামান্য ভোট পেয়েছিল। গোলাম মডাশ্বের (Golam Modaswer ) ২৮৫২১ ভোট পেয়েছিলেন। আর তৃণমূলের আখরুজ্জামান  পেয়েছিলেন ১ লক্ষ ২৬ হাজার ৮৩৪ ভোট। এই বিধানসভায় তৃণমূলের জয় সম্ভাবনা ৭৫ শতাংশ।
 এখান থেকে তৃণমূল হয়তো পুনরায় আখরুজ্জামান কে প্রার্থী করবে। বিজেপি প্রার্থীর দৌড়ে  যুবনেতা রাহুল ঘোষের নাম শোনা যাচ্ছে। 

৬) জঙ্গিপুর বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলের জাকির হোসেন পেয়েছিলেন ১ লক্ষ ৩৬ হাজার ৪৪৪ ভোট। বিজেপির সুজিত দাস পেয়েছিল ৪৩ হাজার ৯৬৪ ভোট। গত লোকসভা ভোটে এখানে খুব ভালো ফল হয়েছিল বিজেপির।  
 তৃণমূল হয়তো জাকির হোসেনকে পুনরায় এখান থেকে প্রার্থী করবেন। বিজেপি হয়তো মাফুজা খাতুন কে এখান থেকে প্রার্থী করতে পারে।
৭) ২০২১ এর বিধানসভা নির্বাচনে খরগ্রাম বিধানসভা থেকে তৃণমূলের আশিশ মার্জিত ৯৩ হাজার ২৫৫ ভোট পেয়েছিল। 
 বিজেপির আদিত্য মৌলিক পেয়েছিল ৬০ হাজার ৬৮২ ভোট। এখান থেকে বিজেপি প্রায় ৩৩ শতাংশ ভোট পেয়েছিল।
 শাসক দল তৃণমূল এখান থেকে পুনরায় আশিস বাবুকে প্রার্থী করবেন হয়তো। 
 বিজেপিও হয়তো আদিত্য মৌলিককে প্রার্থী করবেন।  
 এই যে ফলাফল বিশ্লেষণ  থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় জঙ্গিপুর লোকসভা তৃণমূলের শক্ত ঘাটি হিসেবে পরিচিতি পেয়েছে। তবে এখানে SIR হলে বিভিন্ন বিধানসভায় তার প্রভাব পড়তে বাধ্য। 








করিমপুর বিধানসভায় বিজেপির সাংগঠনিক কারণে পুরানো কর্মীরা দিশেহারা।

কল্পতরু মিশ্র, দক্ষিণ বঙ্গ সংবাদ, করিমপুর - করিমপুর বিধানসভাটি বাংলাদেশ লাঘোয়া সীমান্তবর্তী এলাকা। প্রশাসনিক স্তরে 
৭৭ করিমপুর বিধানসভায় মোট ১৪টা অঞ্চল এবং ব্লক দুটো। এরমধ্যে করিমপুর ব্লক _১ এ আছে ৮টা অঞ্চল এবং করিমপুর ২ ব্লকে আছে ৬টা অঞ্চল। করিমপুর ১ ব্লকের অঞ্চল হল ১) করিমপুর-১ এবং করিমপুর-২ অঞ্চল। ২) জমশেরপুর অঞ্চল ৩) হরেকৃষ্ণপুর অঞ্চল। ৪) মধুগারি অঞ্চল। ৫) হোগলবাড়িয়া অঞ্চল। ৬) শিকারপুর অঞ্চল। ৭) পিপুলবাড়িয়া অঞ্চল। করিমপুর ২ নম্বর ব্লক এ অঞ্চল হল ১) ধোড়াদহ ১ অঞ্চল। ২) ধোড়াদহ ২ অঞ্চল। ৩) নতিডাঙ্গা ১ অঞ্চল। ৪) নতিডাঙ্গা ২ অঞ্চল। ৫) রহমতপুর অঞ্চল। ৬) মুরুটিয়া অঞ্চল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনা না হলেও শাসকবিরোধী দুই দলই তাদের প্রস্তুতি সেরে নিয়েছে। প্রস্তুতিতে শাসক দল এগিয়ে থাকলেও বিরোধীরা ততটা এগিয়ে নেই। শাসক দলের জেলা সভাপতি নির্বাচন অনেক আগে হয়ে গেছে বিজেপিও তাদের জেলা কমিটি ঘোষণা করে দিয়েছে। রাজ্য সভাপতি এখনো তার কমিটি ঘোষণা করেনি। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সভাপতি পরিবর্তনের পরেই হয়তো রাজ্য কমিটি গঠন হতে চলেছে। সূত্রের খবর অনেক পুরনো নেতৃত্বকে  রাজ্য কমিটি তে স্থান দেওয়া হচ্ছে এবার।বিজেপির বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন জেলাতে সাংগঠনিক জটিলতা সৃষ্টি হয়েছে জেলা ও মন্ডল কমিটি ঘোষণা হওয়ার পর থেকে। 
বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় জেলা কমিটি এবং মন্ডল কমিটি গঠন নিয়ে  পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ চরমে উঠেছে । বিধানসভা ভোটের এখনো এক বছরও আর বাকি নেই। কিন্তু সাংগঠনিক অবস্থা বিজেপির ততটা ভালো নয় করিমপুর বিধানসভায়। এখানে জেলা এবং মন্ডল স্তরে যে সমস্ত কার্যকর্তাদের পদে বসানো হয়েছে তার বেশির ভাগই সিপিএম ও তৃণমূল থেকে আসা বাদ দেওয়া নেতাদের কে। 
 করিমপুর বিধানসভাটি প্রশাসনিক দিক থেকে নদীয়া জেলার মধ্যে অবস্থিত। বিজেপির সাংগঠনিক জেলা মুর্শিদাবাদের অন্তর্গত করিমপুর বিধানসভাটি। যেটা করিমপুর বিধানসভার বিজেপি কার্যকর্তাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এমনকি এখানকার বিজেপির কার্যকর্তারা বিমাতৃসুলভ আচরণের শিকার হয়। 
 আর একই সমস্যার সম্মুখীন হয় তৃণমূল কার্যকর্তারাও।
 
 ২০১১সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসলেও এই বিধানসভাটি সিপিএমের দখলে ছিল।সেই সময় 
 ২০১১ সালে সিপিএমের সমরেন্দ্রনাথ ঘোষ  তৃণমূলের রমেন্দ্র নাথ সরকারকে প্রায় পাঁচ হাজারের মতো ভোটে পরাজিত করেছিলেন।
 ২০১১ সালে  তৃণমূলের মহুয়া মিত্রের কাছে সমরেন্দ্রনাথ ঘোষ  পরাজিত হয়। ২০১৬সালে বিজেপির শুভাশিস ভট্টাচার্য ২৩ হাজারের মতো ভোট পেয়েছিল। যা মোট ভোটের প্রায় ১২ শতাংশ।
 ২০১৬ সালে সমনেন্দ্রনাথ ঘোষ তৃণমূলের কাছে হেরে যাওয়ার পরে তিনি ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন। ২০২১ শে বিজেপির প্রার্থী হয়েছিলেন সমেরেন্দ্রনাথ ঘোষ।
 তৎকাল বিজেপিতে যোগদান করেই একজন সিপিএম বিধায়ককে  বিজেপি টিকিট দিয়েছে  সেটা এই বিধানসভার মানুষ তখন মন থেকে ব।মেনে নেয়নি। সেই সময় অনেক বিজেপির যোগ্য কার্যকর্তা রা ছিল যারা দীর্ঘদিন ধরে পার্টিটা করে আসছিল তাদের টিকিট না দিয়ে দল যে ভুল করেছিল  তার পরিণাম দল এখনো এখানে ভোগ করছে। সমর বাবুকে বিজেপির কার্যকর্তারা এখনো মন থেকে মেনে নিতে পারেনি। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত পরপর তিনবার তিনি ভোটে দাঁড়িয়ে চলেছেন। শুধুমাত্র ২০১১সালেই তিনি জয়লাভ করেছিলেন। 
 তৃণমূলের মহুয়া মিত্র এখান থেকে জয়লাভ করার পর  তিনি কৃষ্ণনগরের সাংসদ হয়ে যান।  উপনির্বাচনে  বিজেপির পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করা,সেটাও ছিল ঐতিহাসিক ভুল। সেই ভুলের মাশুল গুনছে এই বিধানসভার বিজেপির কার্যকর্তারা। 

 আমাদের জনমেত সমীক্ষায় উঠে এসেছে  এই বিধানসভায় তৃণমূলের জয়ের সম্ভাবনা ৬২%।
 বর্তমানে এখানে তৃণমূলের  বিমলেন্দু সিংহ রায়  বিধায়ক। তিনি এখানে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছিলেন। প্রায় ১ লক্ষ ১০ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলেন বিমল বাবু। 
 শাসকদলের পক্ষ থেকে হয়তো  বিমলেন্দু সিংহ রায়কে পুনরায় প্রার্থী করা হতে পারে।  তবে এখানে তৃণমূলের  জেলা সভাপতি  এন্টি গ্রুপ  প্রচুরভাবে চেষ্টা করছে অন্য কাউকে প্রার্থী করার জন্যে।  
 বিজেপির পক্ষ থেকে বেশ কয়েকটি নাম এখানে  উঠছে ২০২৬ সালের প্রার্থী হওয়ার দৌড়ে।  
 তার মধ্যে প্রথমেই যে নামটি উঠে আসছে  তিনি হলেন মৃগেন কুমার বিশ্বাস। তিনি দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা।  যুবক অবস্থায় RSS এর ছাত্র সংগঠন AVBPকরতেন মৃগেন বাবু।  জনমত সমীক্ষায় প্রায় ৬৭ শতাংশ মানুষের পছন্দের নাম  এই মৃগেন কুমার বিশ্বাস। কার্যকর্তাদের এবং কর্মীদের সমীক্ষায় প্রায় দুই তৃতীয়াংশ মানুষ  তাকে করিমপুর বিধানসভায় প্রার্থী হিসেবে চাইছে। 
 কিন্তু বিজেপির সাংগঠনিক জেলার  উচ্চ স্তরের কার্যকতাদের সঙ্গে তার সৎ ভাব খুবই কম। তিনি নেতাদের পছন্দের না হলেও  তিনি কর্মীদের এক নম্বর পছন্দের প্রার্থী।  
 কিন্তু এই বিধানসভার পাঁচটি মন্ডলের মধ্যে চারটি মন্ডল সভাপতি কে পরিবর্তন করে দেওঁয়া হয়েছে। যাদের কে করা হয়েছে  কিছু দিন আগে সিপিএম দল থেকে এসেছে,। বর্তমানের সিপিএম এর লোক গুলোই বর্তমানে বিজেপির সব পদে বসে আছি। বিশেষ করে বুথ সভাপতি,শক্তিপুঞ্জ,মন্ডল সভাপতি  এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে যদি সিপিএমের লোক থাকে তাহলে এলাকার মানুষ কখনো বিজেপিতে ভোট দেবে না।  তার কারণ ৩৪ বছরের অত্যাচার সাধারণ মানুষ ভোগ করেছে এদেরকে দেখলে মানুষের এমনিতেই ক্ষোভ চরমে ওঠে। 
 এখানকার বুদ্ধিজীবী মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী,
২০২১ সালে যদি  এই মৃগেন কুমার বিশ্বাস কে প্রার্থী করা হতো তাহলে হয়তো ফল অন্য রকম হতে পারতো এখানে, এই মতামত জানা যায় এখানকার কার্যকর্তা ও সাধারণ মানুষের মধ্যে থেকে। 
 রাজ্য বিজেপির করিমপুর বিধানসভা  সাংগঠনিক বিষয়টা নিয়ে ভাবার সময় এসেছে। এইভাবে চলতে থাকলে এই বিধানসভাটা হয়তো কোনদিনই  দখল করতে পারবে না বিজেপি। 
 এই বিধানসভার ১৪টি অঞ্চলের বিজেপির পুরানো কার্যকর্তারা প্রায় বসে গেছে বললেই চলে। গুরুত্বপূর্ণ পদ গুলিতে সিপিএম থেকে আসা লোকজনদের কে বসানো হয়েছে। 
এরা দিনের বেলা বিজেপি, রাতে তৃণমূল আর গভীর রাতে সিপিএম।  
 ঘরোয়া বৈঠক হলে হলঘর ভরে যায়। আর যখন প্রকাশ্যে রাস্তায় প্রতিবাদ মিছিল করতে বলা হয় তখন এক জায়গায় ৫০ জন জোগাড় করা যায় না। 
 এই বিধানসভায় বিজেপির যে হাল হয়েছে সেটা বিজেপি সাংগঠনিক দোষের কারণেই হয়েছে। নদীয়া জেলাতে এবার বিজেপির ফল খুবই ভালো হতে যাচ্ছে কিন্তু করিমপুর হতে যাচ্ছে ব্যতিক্রম। তার জন্য দায়ী থাকবে ছেলে এবং রাজ্য বিজেপি। যারা এখানে বিজেপির নেতৃত্ব দিতে চায় তাদেরকে পদ থেকে সরিয়ে দিয়ে এমন এমন নেতৃত্ব থেকে বসানো হয়েছে যারা ঘরে বসেই রাজনীতি শুরু করেছে। 
 এরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে না , নিজের দলের কর্মী কার্যকর্তাদের সঙ্গে কূটনীতিতে ব্যস্ত। 
 এইজন্যে এই বিধানসভা জয়ের কাছাকাছি থাকলেও বিজেপির শেষ মুহূর্তে হেরে যাবে এখানে। 


 

Saturday, 20 September 2025

নদীয়া জেলায় বিজেপির ফল ২০২১ শে এর তুলনায় ভালো হতে চলেছে।

দেবলীনা দত্ত, কৃষ্ণনগর, দক্ষিণবঙ্গ সংবাদ - ২০২১ এর তুলনায় ২০২৬-এ বিধানসভা ভোটে বিজেপির ফলাফল ভালো হতে চলেছে। তার একাধিক কারণ আছে। 
 ২০২১ এর দুর্নীতি ইস্যু থাকলেও লক্ষীর ভান্ডার এই ইস্যুকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিল। কিন্তু ২০২৬ এ কোন লক্ষী ভান্ডার বর্তমান সময়ে রাজ্য সরকারকে আর বাঁচাতে পারবে না। 
 উল্লেখ থাকে নদিয়া জেলার (পূর্বনাম নবদ্বীপ জেলাছিল )  পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা। এই জেলার উত্তর-পশ্চিমে ও উত্তরে মুর্শিদাবাদ জেলা পূর্ব সীমান্তে বাংলাদেশের খুলনা বিভাগ, দক্ষিণ-পূর্বে ও দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিমে হুগলি ও পূর্ব বর্ধমান জেলা অবস্থিত। 
 এই জেলার মধ্যে ১৭ টা বিধানসভা আসন। যার মধ্যে ৫টি সংরক্ষিত। 
 ২০২১ সালে এই জেলাতে মোট ভোটার ছিল ৪১ লক্ষ ১২ হাজার ০৬৮ জন। 
 মোট ভোট পোলিং হয়েছিল  ৩৬ লক্ষ ২৫ হাজার ২৫৮ জনের। শতাংশের হিসেবে ৮৮. ২% শতাংশ।

 শাসক দল তৃণমূল এখানে ভোট পেয়েছিল মোট ১৬ লক্ষ ১১ হাজার ৫০ জনের। যেটা মোট পোলিং ভোটের ৪৪.৪ শতাংশ।
 বিরোধী বিজেপি পেয়েছিল ১৫ লক্ষ ৯০ হাজার ১৪৭ জনের। যেটা মোট পোলিং ভোটের ৪৩.৯ শতাংশ। অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য ছিল ০.৫% মাত্র। 
 এই ছোট্ট একটি পরিসংখ্যান থেকেই  বোঝা যায় এখানে বিজেপির আসন সংখ্যা কম থাকলেও ভোটের পার্থক্য খুবই কম ছিল। 
 অপরদিকে সিপিএম ২০২১ সালে ভোট পেয়েছিল ২ লক্ষ ৮ হাজার ৬৯৯ জনের।  যেটা মোট পোলিং ভোটের ৫.৮%।
 আর কংগ্রেস পেয়েছিল ৫৬ হাজার ৬৭৬ ভোট। অর্থাৎ ১.৬ শতাংশ। 
 তৃণমূল বিজেপি একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছে। 
 বর্তমানে বিজেপির দখলের সাতটি বিধানসভা  ও তৃণমূলের দখলে দশটি বিধানসভা। দুটি লোকসভা আসন কৃষ্ণনগর তৃণমূলের দখলে রানাঘাট বিজেপির দখলে। 
 অর্থাৎ নদীয়া জেলায় বিজেপি তৃণমূল চোর টক্কর ২০২৬এ ও দেখা যাবে।।
 তৃণমূলের দখলে থাকা ১০ টি বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে বিজেপির দখলে ৪টি আসতে পারে। সেগুলি হল  কৃষ্ণনগর দক্ষিণ, তেহট্ট, রানাঘাট দক্ষিণ, নাকাশিপাড়া। 
 এছাড়া নবদ্বীপ শান্তিপুর  ও পলাশীপাড়া ও করিমপুর বিধানসভা এখানেও জোর লড়াই হওয়ার সম্ভাবনা আছে। যদি বিজেপি ঠিক ঠাক প্রার্থী নির্বাচন করতে পারে, ভোটের দিন সমস্ত বুথ গুলোতে বিজেপি কর্মী বসাতে পারে। 
SIR হলে তৃণমূলের চার থেকে পাঁচ শতাংশ ভোট কমে যেতে পারে। CAA ফর্ম ফিলাপের কারণে বিজেপির দুই থেকে তিন শতাংশ ভোট বৃদ্ধি পেতে পারে। 
 অর্থাৎ এই জেলায় বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। তৃণমূলের সঙ্গে বিজেপির জোর লড়াই  শুরু হতে যাচ্ছে ২৬ শে।

 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায়  জয়ের পার্থক্য হতে যাচ্ছে  তৃণমূল বিজেপি ৫১-৪৯%। 
 ২০২৬ শে এখানে তৃণমূলের প্রার্থী দৌড়ে রয়েছে রানিং বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের নাম। তবে আরেকজন যুব নেতার নাম শোনা যাচ্ছে। তিনিও দৌড়ে আছেন । 
 বিজেপি প্রার্থী দৌড়ে প্রথমে যে নামটি উঠে এসেছে  তিনি প্রদীপ ঘোষ। নদীয়া উত্তর জেলার সাধারণ সম্পাদক। দ্বিতীয় স্থানে থাকছেন   মহাদেব সরকার। তিনি গতবারের প্রার্থী এবং রাজ্য কৃষান মোর্চার সভাপতি। তৃতীয় স্থানে যুব নেতা বিশ্বজিৎ সরকারের নাম ও শোনা যাচ্ছে।

 নাকাশিপাড়া বিধানসভায়  তৃণমূল বিজেপির জয়ের সম্ভাবনা ৫৫-৪৫%।  SIR সঠিকভাবে হলে জয়ের মার্জিন আরো কমে যেতে পারে তৃণমূলের । তবে এখানে ত্রিমুখী লড়াই হলে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। 
 তৃণমূল এখানে কল্লোল খানকে প্রার্থী করতে পারে। যেহেতু তিনি রানিং এমএলএ। তবে আরো দু একজনের নাম আরো শোনা যাচ্ছে। 
 বিজেপি প্রার্থীর দৌড়ে আছেন, এই বিধানসভার উদ্বাস্তু আন্দোলনের অন্যতম মুখ ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিক্ষক অনুপ কুমার মন্ডল এর নাম। তিনি দৌড়ে সবার উপরেই আছেন।
 তাছাড়া নাম শোনা যাচ্ছে তপন রায়, দিনেশ বিশ্বাসেরও। 

 রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূল বিজেপির জয়ের পার্থক্য হতে পারে ৫২-৪৮%। তবে বিজেপি এখানে জয়লাভ করার প্রবল সম্ভাবনা আছে।  
 তৃণমূল এখানে মুকুটমনি অধিকারী কে পুনরায় প্রার্থী করবেন। 
 বিজেপি প্রার্থীর দৌড়ে এখানে প্রথমে যে নামটি সবার উপরে উঠে এসেছে তিনি অসিত বরণ মন্ডল। গতবার তিনি প্রার্থীর দৌড়েছিলেন। তিনি একজন সমাজসেবী  পুরানো বিজেপি নেতা ও ব্যবসায়ী। 
 এছাড়া প্রবল ভাবে প্রার্থী দৌড়ে আছেন রাজ্য বিজেপি তপশিলি মোর্চার সভাপতি সুদীপ দাস এর নাম। তিনি  ভারত সরকারের আম্বেদকর ফাউন্ডেশনের সদস্য। তিনি সদ্য এই বিধানসভায় নিজের ভোট স্থানান্তরিত করেছেন। তৃতীয় স্থানে নাম থাকছে সুকান্ত বিশ্বাস এর।
 তেহট্ট বিধানসভায় তৃণমূল বিজেপির জয়ের পার্থক্য হতে যাচ্ছে ৬০-৪০%। তবে এই বিধানসভায় বিজেপির সঠিক প্রার্থী নির্বাচন করতে পারলে এবং SIR সঠিকভাবে হলে জয় পরাজয়ের মার্জিন আরো কমতে পারে। 
 তৃণমূল এখানে তাপস কুমার সাহা মৃত।দল কাকে প্রার্থী করতে পারে সেটা এখনো জানা যায়নি।
 বিজেপি প্রার্থী দৌড়ে প্রথমে যে নামটি উঠে আসছেন তিনি হলেন ডক্টর আমোদ প্রসাদ। তিনি সবার উপরের সারিতে থাকবেন।
 এরপর প্রার্থীর দৌড়ে আছেন আশুতোষ পাল। তিনি প্রার্থী ছিলেন গতবার। 
 এছাড়া এখানে প্রার্থী দৌড়ে আছেন মতুয়া    আন্দোলনের মুখ অনিমেষ বালার নামও।

 পলাশীপাড়া বিধানসভায় তৃণমূল- বিজেপি র জয়ের পার্থক্য হতে পারে ৫৬-৪৪%। এখানে বিজেপিকে জিততে গেলে কিছু  জটিল অংক  সমাধান করতে হবে বিজেপিকে। 
 মানিকবাবু হয়তো এখান থেকে ভোটে দাঁড়াবেন না। বা দল তাকে নমিনেশন দেবেন না হয়তো।
  সেক্ষেত্রে শাসক দল তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে পারেন একজন শিক্ষক নেতা। তিনি দেবাশীষ বিশ্বাস ।

বিজেপির প্রার্থী হিসেবে প্রথমেই নাম উঠে এসেছে সংগীতা ঘোষের। তিনি মহিলা মোর্চার নেতৃত্ব।
এরপরে প্রার্থী হিসেবে নাম উঠে আসছে গতবারের প্রার্থী বিভাস চন্দ্র মন্ডল এর। শারীরিক অসুস্থতার কারনে তাকে এবার দল প্রার্থী নাও করতে পারে। 
 করিমপুর বিধানসভায়  তৃণমূল-বিজেপি জয়ের পার্থক্য থাকতে পারে ৫৮-৪২%। করিমপুর বিধানসভায় সঠিকভাবে SIR হলে প্রায় ২০ থেকে ২৫ হাজার ভোট  বাতিল হতে পারে। তাহলে তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই কমে গিয়ে  বিজেপির সঙ্গে জোট টক্কর হতে পারে। তবে এখানেও প্রচুর পরিমাণে বুথে বিজেপির কর্মী থাকে না ভোটের দিন। বিজেপি এই কাজ করতে পারলে  এই বিধানসভাতেও চোর লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে শাসক দল তৃণমূল হয়তো পুনরায় বিমলেন্দু সিংহ রায় কে প্রার্থী করবে। 
 বিজেপি প্রার্থীদের দৌড়ে প্রথমেই আছেন মৃগেন কুমার বিশ্বাসের নাম। তারপরে থাকছেন ইন্দ্রজিৎ মন্ডলের নাম । এছাড়াও আছেন গতবারের প্রার্থী  সমরেন্দ্রনাথ ঘোষের নাম।

 তবে দেখার বিষয় দল কাদের প্রার্থী করে। সঠিক প্রার্থী নির্বাচন  ও SIR সঠিকভাবে হলে এই  বিধানসভাগুলিতে বিজেপির জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে।
২০২৬ শে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ কে চমকে দেবে নদীয়া জেলার রেজাল্ট।

বনগাঁ উত্তর ও দক্ষিণ বিধানসভায় প্রার্থীবদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দীপান্বিতা ঘোষ ব্যানার্জি, বনগাঁ, দক্ষিণ বঙ্গ সংবাদ  - ২০২৬ সাল কি বিজেপি পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গ কে। পশ্চিমবঙ্গ কে দখল করার জন্য সর্বশক...